• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
মোঃ জাকারিয়া হোসেন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও ভবঘুরেদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকালে কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মিয়া, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জুলাই যোদ্ধা শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের অংশগ্রহণে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অন্যদিকে, দুপুর ১২টায় জেলা বিএনপির উদ্যোগে একটি ‘সার্বভৌমত্ব’ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সরকারি প্রশাসন, রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca