অলিউল হক ডলার :
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা) উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা জাসাসের সভাপতি জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব মোহা: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সারোয়ার জাহান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা জাসাসের সেক্রেটারী মতিউর রহমান। আলোচনা শেষে জাসাসের শিল্পীবৃন্দ দেশাত্মবোধক গান পরিবেশন করেন।