• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিয়ের সাজে ওই কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানা দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা দুজনই অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বিয়ের আয়োজনের কথা বলে কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে তাকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়। বিষয়টি পথচারীদের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বক্তব্যে অসংগতি পেয়ে পুলিশকে খবর দেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca