• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন , খুলনা

খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। তিনি নজরুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তাঁর পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখপাড়ার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযুক্ত ববি আক্তারকে হেফাজতে নিয়েছে খালিশপুর থানা পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca