• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে অনুমোদন বিহীন গুঁড়া দুধের গুডাউনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name / ২৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিক্রয়ের অপরাধে শাহিনুর রহমান (সাহিন)নামে এক ব্যাবসায়ীর গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও ১২৭৫ কেজি গুড়া দুধ জব্দ করে গুডাউন সিলগালা করা হয়েছে। শাহিনুর ঘোলাদিঘি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গোয়েন্দা সংস্থার তত্ত্বের ভিত্তিতে সদরের চৌধুরীপাড়ার একটি গোডাউন হতে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিভিন্ন দোকানে গোপনে পাইকারী বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবং সেখানে ২৫ কেজি ওজনের ৫১ বস্তা অনুমোদন বিহীন গুঁড়া দুধ হাতে নাতে পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩৮২৫০০ টাকা।

অনুমোদনবিহীন গুড়া দুধ বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ওই সমস্ত মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন। এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category