• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও আওয়ামী লীগের ওপর দমনপীড়ন

Reporter Name / ৩২১ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

বঙ্গবন্ধুকে হত্যার পর, স্বৈরশাসকদের হিংস্র থাবায় বিক্ষত হতে থাকে সোনার বাংলা। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নেমে আসে সীমাহীন দুর্ভোগ। ১৫ আগস্টের কালরাতে বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই দুহিতা শেখ হাসিনা ও শেখ রেহানা। স্বৈরশাসকরা যখন আওয়ামী লীগ ভেঙে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক তখনই নেতাকর্মীদের আহ্বানে দলের হাল ধরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে জীবনের মায়া উপেক্ষা করে দল ও দেশকে বাঁচাতে দেশে ফেরেন তিনি।

স্বৈরাচারদের দৌরাত্ম্য ও স্বাধীনতাবিরোধীদের আগ্রাসনের কারণে, ১৯৮০ সাল পর্যন্ত প্রকাশ্যে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর নাম নেওয়া অলিখিতভাবে নিষিদ্ধই ছিল এই দেশে। ফলে এসব প্রতিবন্ধকতা প্রতিহত করে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিলো না আওয়ামী লীগের জন্য। কিন্তু গণমানুষ চেয়েছিলেন আওয়ামী লীগের পুনর্জীবন। তাই ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে দলের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে। এরপর দলের প্রধান হিসেবে ১৯ মে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা। স্বৈরাচারের বাহিনী ও স্বাধীনতাবিরোধী দুর্বৃত্তরা এবার তাকেও হত্যার অপচেষ্টায় মেতে ওঠে। সেই থেকে ১৯৯০ সাল পর্যন্ত, প্রতিদিন জীবন হাতে নিয়ে টানা ৯ বছর রাজপথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।

এই ৯ বছরের মধ্যে প্রত্যেক বছরেই আটক ও বন্দি করা হয় শেখ হাসিনাকে। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে দুবার গৃহবন্দি করা হয়। ১৯৮৫ সালের মার্চে তাকে আটক করে প্রায় ৩ মাস গৃহবন্দি করে রাখা হয়। ১৯৮৬ সালের অক্টোবরে তিনি ১৫ দিন গৃহবন্দি ছিলেন। ১৯৮৭ সালের নভেম্বরে তাকে গ্রেফতার করে এক মাস অন্তরীণ রাখা হয়। ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে আবারো গ্রেফতার ও গৃহবন্দি করা হয়। ১৯৯০ সালে নভেম্বরে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়।

এছাড়াও অজস্রবার রাষ্ট্রীয় মদতে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালনকালে তাকে লক্ষ্য করে পুলিশ গুলিবর্ষণ করে। এসময় কয়েকজন আওয়ামী রীগ নেতা-কর্মী নিহত হন। জাতীয় প্রেসক্লাবের সামনে শেখ হাসিনাকেসহ তার গাড়ি ক্রেন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এসময় ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ হারান। লালদীঘি ময়দানে ভাষণদানকালে তাকে লক্ষ্য করে দুবার গুলি বর্ষণ করা হয়। জনসভা শেষে ফেরার পথে আবারও তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে স্বৈরাচারের মদদপুষ্ট ও বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টির লোকরা।
আরো পড়ুনঃ https://albd.org/bn/articles/news/36659

#আওয়ামীলীগ
#৭২তমপ্রতিষ্ঠাবার্ষিকী
#বঙ্গবন্ধু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category