• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গলাচিপায় ৭ম দিনের লকডাউন অমান্য করায় ২০ জনকে জরিমানা

Reporter Name / ৭৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

তারিখঃ ৭ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে ২০ জনকে ১৪ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ১৪ জন পথচারীকে জরিমানা করা হয়। এ সময় অভিযুক্তদের স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি জানান, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানা, সচেতন করাসহ যারা সরকারি নির্দেশনা অমান্য করেছেন, তাদের জরিমানা করা হচ্ছে। বিনা কারণে বের হলে জেরার মুখে পড়তে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca