• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

র‌্যাবের হাতে নিষিদ্ধ ঘোষিত মাদক এ্যাম্পল ইঞ্জেকশনসহ আটক ১

Reporter Name / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

লকডাউনে থেমে নেই চাঁপাইনবাবগঞ্জের মাদক ও চোরাকারবারিরা। র‌্যাব, বিজিবি, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ লকডাউনেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা মূল্যের মাদকসহ আসামি আটক করে মামলা দিচ্ছে। তবু যেন থামছে না মাদক পাচার, বিক্রি, সেবন।

এরই ধারাবাহিকতায় ৭ জুলাই বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির ৫ নং ওয়ার্ড বিশ্বনাথপুর মুন্নাপাড়ার মৃত আলতাজ মাস্টারের বাড়ীর সামনে রাস্তায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় ২৫০ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক এ্যাম্পল ইনজেকশনসহ শিবনগর কাইট্রাপাড়ার মাহিদুর রহমান (৪০) নামে ১ ব্যক্তিকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাহিদুর মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca