• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি

Reporter Name / ৩১৭ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্কঃ
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি
অবশেষে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে এখন তারা ১৮৪-তে উঠে এসেছে। বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‌্যাংকিং।

নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ। সিরিজ জিতে নেয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগে ছিল ৯১৪ রেটিং। ৬ পয়েন্ট বেড়ে এখন বাংলাদেশের রেটিং ৯২০।

এদিকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। উন্নতি করেছে আর্জেন্টিনা। আট নম্বর থেকে সাতে উঠে এসেছে লিওনেল মেসির দল। তবে পরিবর্তন হয়নি ব্রাজিলের অবস্থান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আছে আগের মতোই তিন নম্বরে।

র‌্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সেরও। তারা আগের মতোই আছে দ্বিতীয় স্থানে। চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল, ছয়ে স্পেন, আটে উরুগুয়ে, নয়ে মেক্সিকো এবং দশে আছে ইতালি।

এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে জাপান। তাদের ফিফা র‌্যাংকিং ২৭। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার আছে ফিফা র‌্যাংকিংয়ে ৫৯ এবং এশিয়াতে পাঁচ নম্বরে।

এছাড়া ভারত ফিফা র‌্যাংকিংয়ে ১০৪, আফগানিস্তান ১৫০, পাকিস্তান ২০০ এবং শ্রীলঙ্কা আছে ২০৬ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category