গোমস্তাপুরে সেচ্ছাসেবী সংস্থার মাস্ক বিতরন ও জনসচেতনতা মূলক কর্মসূচি।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে “বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন ” গ্রুপের পক্ষ থেকে মাস্ক বিতরন ও জন সাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চালানো হয়েছে।
১০/০৭/২০২১ইং শনিবার বিকেল ৫ টার সময় বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাংগাবাড়ী বাজার থেকে, লোকমান হাকিম ব্রিজ , ব্রজনাথপুর বাজার, আপা বাজার হয়ে বাংগাবাড়ী বিজিবি ক্যাম্প পর্যন্ত বিভিন্ন সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ ও জনসচেতন মূলক প্রচার প্রচারণা কর্মসূচী পালিত হয়েছে।
প্রোগ্রাম শেষে বিজিবি ক্যাম্প এর উর্ধতন কর্মকর্তা সাথে কথা বললে তিনি বলেন খুবই সুন্দর উদ্যোগ এবং যে কোন সময় জনসচেতনতা মুলক প্রচার এ তিনি
ফোর্স দিয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন; সংগঠনের উদ্দোক্তা মো: মোস্তাকিম,
,শাকিল আহমেদ, সিজার আলী, রাজিব আলী, সালমা খাতুন জুলি, নাজমুল ইসলাম, ফয়সাল আহমেদ ও আলাপ আলী