• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

Reporter Name / ৬২৭ Time View
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর ইউপির বাগিচা পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল করিম (২৮) ও নওগাঁ জেলার পোরশা দুয়ারপুরের তোজাম্মেল হকের ছেলে সালেকুর রহমান (২৩)।

জানা গেছে, ১০ জুলাই শনিবার দুপুর ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডায় অবস্থিত পুরাতন সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca