• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Shadesh Mahato / ৩৮৪ Time View
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

 

সেলিম আহম্মেদ, স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় জমা-জমি সংক্রােন্তের জেরে ভাইয়ের বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিন (৩০) খুন হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলা জিরানগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি সকালে জানাজানি হয়।
নিহত জসিম উদ্দিন ঐ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
রবিবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রউফ, ভাবী লিপি বেগম ও ভাতিজী সাদিয়া খাতুনকে আটক করেছে।

প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, নিহত জসিম সহজ-সরল ভালো ছেলে ছিলো। সে ঐ গ্রামে কৃষি কাজ করতেন। সে ছিল অবিবাহিত। দীর্ঘদিন ধরে বড় ভাই আব্দুর রউফ বিদেশে থাকতো। বাড়ি আসার পর পাকা ঘরবাড়ি করেছে। জসিম বড় ভায়ের সাথে একই বাড়িতে বসবাস করেন। ছোট ভাই জসিম বড় ভাইয়ের কাছ থেকে জমির ভাগ চাইলে দ’ভায়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুর রউফ এবং তার স্ত্রী লিপি কে সাথে নিয়ে মধ্যরাতে জসিমকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করলে এক পর্যায়ে জসিম মৃত্যুবরণ করেন। সকাল বেলা বিষয়টি জানাজানি হলে তারা বলে বাথরুমে যাওয়ার সময় পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত জসিম এর নাকে, মুখে, এবং গলাই অনেকগুলা নোকের আচর দেখা যায়। স্থানীয় প্রভাশালীরা প্রশাসনকে ম‍্যানেজ করে শনিবার বিকালে লাশ দাফন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বড় ভাই আব্দুর রউফ বলেন, গত রাত্রে দোকান থেকে বাড়ি এসে প্রসাব করার জন্য জসিম বাইরে গেলে সেখানে বাঁশের কঞ্চি উপরে পড়ে যায়। সেখান থেকে নাকে, মুখে এবং গলাই দাগ হয়।

ঐ গ্রামের মেম্বার কে এম হাসান আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন যাবত দুই ভাই এর ভিতর ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। মৃত জসিম আমার কাছে অভিযোগ টি জানায়। আমি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শনিবারে এক জায়গায় বসে মীমাংসা করার কথা দিয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না। অবশেষে শনিবার সকাল হলে শুনতে পায় জসিম মৃত্যু বরণ করেছে।

নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান ও শার্শা থানার তদন্ত ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ৩জনকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বলতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category