• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

Shadesh Mahato / ২২৬ Time View
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত গৃহবধু নাজমা বেগম (৩২) হচ্ছেন আলমগীর হওলাদারের স্ত্রী। আহত নাজনীনকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের এজাহার হাওলাদারের বাড়িতে। আহত গৃহবধু নাজমা বেগমের স্বামী আলমগীর হওলাদার জানান, গত বৃহস্পতিবার বিকাল দুইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই মোস্তাফিজ হাওলাদার (২৫) আমার স্ত্রীকে ঘর থেকে চুলের মুঠি ধরে নামিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে। আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে আমার স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আহত নাজমা বেগম আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে এবং তার শরীরে মারধরের চিহ্ন আছে। এ বিষয়ে মোস্তাফিজ হাওলাদারের কাছে জানতে চাইরে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য সাহজাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০১৭২৪১৪০৩৩৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category