• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

Reporter Name / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার ১০ নং মনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া উজ্জল চেয়ারম্যানের বাড়ীর সামনে থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (৩০) নামে ১ ব্যক্তিকে আটক করা হয়ছে।

আটক মালেক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সর্দার টোলা ৩ নং ওয়ার্ডের মানুয়ারা বেগম ও মৃত মনছুর আলীর ছেলে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই সোমবার রাত সোয়া ৮ টার দিকে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে মনাকষায় একটি অপারেশন দল ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মালেককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca