• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নাচোল থানা পুলিশের হাতে ৮০ হাজার ভারতীয় পাতার বিড়িসহ আটক -১

Reporter Name / ৬০৪ Time View
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮০হাজার ভারতীয় পাতার বিড়িসহ এক ব্যক্তিকে আটক নাচোল থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে সাব্বির হোসেন অন্তর(২৫)।নাচোল থানা সূত্রে জানাগেছে,শনিবার বিকাল সাড়ে ৪টার সময় নাচোল উপজেলার কালইর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০হাজার অবৈধ ভারতীয় পাতার বিড়িসহ সাব্বিরকে আটক করা হয়। সাব্বির শিবগঞ্জ থেকে সাইকেল যোগে নাচোল উপজেলার রাজরাড়ী হাটের উদ্দেশে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca