• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানপ বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ, ৩০ হাজার জরিমানা

Reporter Name / ৩২১ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
আজ ১৮ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টার সময় পৌর এলাকার পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স রফিকুল স্টোরে সংরক্ষিত থাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক অভিযান চালিয়ে জব্দ করতে সক্ষম হয়।

নকল কসমেটিকস সহ বিভিন্ন পণ্যগুলো আসল বলে গ্রাহকদের জানাতো দোকানিরা, সেই বিশ্বাসেই গ্রাহকরা পণ্যগুলো অরিজিনাল বলেই ধরে নিতো।

নকল কসমেটিকস বিক্রি ও গ্রাহদের সাথে প্রতারণার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রফিকুল স্টোর কে ত্রিশ হাজার (৩০,০০০) টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম।

জব্দকৃত নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্যগুলো সদর মডেল থানার সামনের ঘাট পাড়ে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, সদর মডেল থানার এএসআই সিরাজুলসহ পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca