• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

হিলিতে লকডাউন প্রথমদিনে ১৬ জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলিতে লকডাউনের প্রথমদিনে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে।আজ হিলি পৌর এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জন এবং সরকারি নির্দেশনা অমান্য করে বগুড়া থেকে মাইক্রোবাস যোগে হিলিতে চকলেট কিনতে আসা ৩ জনকে মোট ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বিজিবি সদস্য ও হাকিমপুর থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca