• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকানীকে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

Habibulla Sipon / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক কনফেক্সনারী দোকানি কে কুপিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এ বিষয়ে ভুক্তভোগীর ভাই শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে একছ আসামীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ । থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত ৯ টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো: একরামুল হকের ছেলে ইব্রাহিম আলী (১৯) কানসাট ব্রীজ সংলগ্ন মার্কেটে নিজ কনফেক্সনারী দোকান বন্ধ করে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলো । এমন অবস্থায় ব্রীজের উপর পৌঁছামাত্র কানসাট মিলিক এলাকার জামাল বিশ্বাস, ফাহিম বিশ্বাস, রাসেল ও রায়হান মিলে ভ্যানটির গতিরোধ করে ইব্রাহিম আলীকে নামিয়ে এলোপাথাড়ি মারপিট করার পর ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের উরুতে আঘাত করে মারাত্নক জখম করে । এসময় দোকান থেকে নিয়ে আসা ২৬ হাজার ৫ শত টাকা কেড়ে নেয় বলেও অভিযোগ করেন তারা । এ বিষয়ে ভুক্তভোগীর ভাই ওয়াসিমুল বারি বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবগঞ্জ থানা পুলিশ জামাল নামে এক আসামীকে আটক করে । বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা জামাল নামের এক আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছি । বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলাও চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category