• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ১টি ফার্মেসী কে ১০,০০০/-(দশ হাজার)টাকা জরিমানা।

Reporter Name / ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

২৭ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ভূইঁগড় এলাকায় আবস্থিত মেসার্স জিলানি মেডিকেল হলকে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ১০,০০০/-(দশ হাজার)টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । ২ পাতা নাপা (৫০০মি:গ্র:) এর দাম ১৬(ষোল) টাকার স্থলে ২০(বিশ) টাকা রেখেছেন। উক্ত অভিযানে জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca