• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন র্শীষ নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৩২৯ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ২৭/০৭/২০২১ তারিখে বিকাল ৪.২৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সদর দপ্তর সিরাজগঞ্জ এর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ ০২ জন র্শীষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ নগদ ২১৫২(দ্ইু হাজার একশত বায়ান্ন) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ আইভি খাতুন ময়না(৩১), পিতা-মৃত আসাদুল ইসলাম, সাং-ডুমুরিয়া, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী ২। মোছাঃ সোমা খাতুন(৩০), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-শেকেরচক, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর(১) সারণীর ৮(গ)/৪১ ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category