• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে দেড় কেজি গাঁজা সহ আটক-২

Reporter Name / ৩৩২ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১কেজি ৫শ গ্রাম গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হরতকী পূর্বপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে সুলতান (৩০) ও হরতকী পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে শরিফুল ইসলাম(২৫)।
এজাহারের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার খঞ্জনপুর জংলীপুর তিনমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। এএসআই রেজোয়ানুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চলাকালীন সময়ে আসামীদ্বয়ের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের দেহে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে পুলিশ।
বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca