• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ৩

Reporter Name / ৩৪৭ Time View
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় মাদকদ্রব্যসহ ৩জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকেলে পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা গ্রাম থেকে মাদকদ্রব্য সহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন,পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে লোকমান (৪০), আনিসুরের ছেলে ওসমান গণি (৫৩) ও একই উপজেলার বারিন্দা গ্রামের রুস্তমে র ছেলে নুর আলম (৩০)। এ সময় ভারত থেকে আসা হেরোইন ৪ পুরিয়া,ইজিএম ট্যাবলেট ১২০০ পিচ ও প্যাসেনটা টল ১৩০ পিচ ট্যাবলেট জব্দ করা হয়।
নওগাঁ ১৬ বিজিবি, গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপি’র নায়েক সুবেদার জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোকনপুর বিওপির একটি টহল দল পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী ৩ জন কে আটক করে। এ সময় তাঁদের কাছে ভারতীয় ট্যাবলেট ও হেরোইন জব্দ করা হয়।
আটকৃতদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca