• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দূর্লভপুর জঞ্জলা গ্রামে মাদক কারবারিদের দু গ্রুপের দ্বন্দ্বের জেরে বোমা হামলা, নিহত-১

Reporter Name / ৩৬২ Time View
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারত সীমান্ত ঘেঁষা পদ্মার ঐ পারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়ায় মাদক কারবারিদের দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে বোমা হামলায় শ্যালো মেশিনের মেকানিক ও শ্যালো চালক জিয়ারুল ইসলাম নিহত হয়ছে।

নিহত ব্যক্তি দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে এ হামলা চালানো হয় বলে এলাকাবাসী জানিয়েছেন গণমাধ্যমকে।

এ বিষয়ে দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু ও পাঁকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বোমায় নিহত হবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে, বোমা বিস্ফোরণ ঘটালে বোমার আঘাতে জিয়ারুল হকের একটি পা হাঁটু থেকে বিচ্ছেন্ন হয়ে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধার করে নৌকা যোগে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, পদ্মা নদীর ওপারে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে ও জিজ্ঞাসাবাদ করেছে। থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। মাদককে কেন্দ্র করেই এই হামলা হয়।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca