• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র এলাকা, ২টি ককটেল উদ্ধার

Shadesh Mahato / ৩৭৯ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

৩ আগস্ট সোমবার রাত ৯ টার দিকে মোন্নাপাড়া ও ঘোপাপাড়া এলাকার প্রায় আধা কি.মি. এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় উভয় পক্ষই ইটপাটকেল ছুঁড়ে।

এতে ২ জন আহত হয়ে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক ঐ এলাকায় সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ করা গেছে।

জানাগেছে, গত ২ আগস্ট রোববার রাতে মোন্নাপাড়া ও ঘোপাপাড়া এলাকায় বখাটে একদল কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে একটি দোকানঘর, অটো গ্যারেজ ভাংচুর করে।

বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন অটো গ্যারেজ মালিকসহ স্থানীয়রা। তবে নিক্ষেপ ককটেল বিস্ফোরণ হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতে কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে তাৎক্ষণিক সদর মডেল থানার এসআই করিম ও এসআই সুজন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে লিপ্তরা পালিয়ে যায়। এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান, ওসি মোজাফফর।

ককটেল উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক রনি সাহা। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।

এদিকে স্থানীয় একাধিক মহল্লাবাসী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, এলাকায় দুটি মহলের কারণে আমরা এলাকার মানুষ আতঙ্কে আছি। ককটেল বিস্ফোরণ বা ইটপাটকেল নিক্ষেপে কার কখন ক্ষতি হয়ে যায় এই আতঙ্কই এখন অত্র এলাকার মানুষদের। জান মালের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এর সুষ্ঠু সমাধান এখনই জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category