• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

Reporter Name / ৩১০ Time View
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে শুক্রবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।

আটককৃত ব্যক্তি ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সােনাপট্টি গ্রামের মৃত-আমজাদ আলীর ছেলে রেজাউল হক(৫৬)।

এ দিকে শীর্ষ মাদক ব্যবসায়ী রেজাউল কে ১০০ (এক শত) গ্রাম হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ।

কুখ্যাত মাদক ব্যবসায়ী মি. রেজাউল দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে আসাদুর রহমান, খোন্দকার সুজাত আলী, আল-আমিন, সোহেল রানা, হাবিবা খাতুন, জাহিদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।

এ ঘটনায় আসামি রেজাউল কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category