• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

সাপাহারে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে ভাংচুর ও মারপিট

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বসতবাড়ীর জায়গা নিয়ে গন্ডগোলের সুত্র ধরে ভাঙ্গচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার রামরামপুর গ্রামের সাব্বির হোসেনের ছেলে আইনুল হকের সাথে তার ভাই তোজাম্মেল হক (ভুট্টু) ও তার স্ত্রী পলির বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই জায়গা নিয়ে গন্ডগোল হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মিমংসার জন্য বসেন। পরে তার ভাই তোজাম্মেলের সাথে ১লাখ ৫০ হাজার টাকা জায়গার মূল্য নির্ধারণ করা হয়। পরে আইনুল বায়না হিসেবে তোজাম্মেলকে ২০হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে তোজাম্মেল বায়নাকৃত জায়গা বুঝে না দিয়ে নানান রকম উশৃংখলতা শুরু করে। শুধু তাই নয় তারা গায়ের জোরে বসতবাড়ীর প্রাচীর ও রান্নাঘর ভেঙ্গে ফেলে। বিষয়টি নিয়ে গত ২৪ আগস্টে আইনুল বাদী হয়ে তার ভাই তোজাম্মেল হক ও তার স্ত্রী পলির নামে থানায় একটি অভিযোগ প্রদান করে।
ভুক্তভোগী আইনুল হক সাংবাদিকদের বলেন, “আমার বসত বাড়ীর ভিতরে তারা ছাগল রাখে। আর ছাগলের বিষ্ঠা ফেলে আমার রান্নাঘরের পাশেই। যাতে চরম দুর্গন্ধের সৃষ্টি হয়। এসব বিষয়কে সামনে রেখে আমি থানায় অভিযোগ করার পরের দিন পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসেন। তদন্ত শেষে চলে যাবার পরে আমার ভাবী পলি ও তার মেয়ে আমার অনুপস্থিতিতে আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। বর্তমানে আমার স্ত্রী সাপাহার সরকারী হাসপাতালে ভর্তি আছে”।
আইনুল হকের পিতা সাব্বির হোসেন বলেন, পলি ও তার মেয়ে বাড়ীতে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাচীরের দেওয়াল ও রান্নাঘরে ভাঙ্গচুর করে। পরে আমার ছেলে আইনুলের স্ত্রীকে বাঁশ দিয়ে মারপিট করে জখম করে।
উক্ত মারপিটের ঘটনায় দুইপক্ষের দু’জন আহত অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category