সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া মধ্য জোতপাড়া গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। শুক্রবার সন্ধ্যায় খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া মধ্য জোতপাড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে খাসকাউলিয়া মধ্য জোতপাড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পুখরিয়া গ্রামের ব্যবসায়ী (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করেন।কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। বাল্যবিয়ে বন্ধে সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।