• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিপুল সংখ্যক অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস ও প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আজ ৭ সেপ্টেম্বর,২০২১ খ্রি. তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরম শ্রদ্ধেয় মান্যবর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসন, পাবনার সহযোগিতায় পাবনা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নলদহ ও রামানন্দপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নলদহ এলাকায় হ্যাপি ফুড ও বেভারেজ কোম্পানিকে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ উৎপাদন ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করায় ২ লাখ টাকা জরিমানা করা হয় ও বিপুল সংখ্যক অবৈধ যৌন উত্তেজক সিরাপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং রামানন্দপুর এলাকায় লিলি ফুড এন্ড বেভারেজকে অস্বাস্থ্যকর পরিবেশে ললিপপ জাতীয় শিশু খাদ্য তৈরি করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজকের অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর,পাবনা ও RAB 12 এর সিপিসি-2 পাবনা কোম্পানি কমান্ডার মহোদয় ও তাঁর চৌকষ টিম।
জনস্বার্থে তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca