• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

০৭.০৯.২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, পিরোজপুর স্যারের সার্বিক নির্দেশনায় পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার এলাকায় পরিচালিত তদারকিমূলক অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা, পণ্যের মোড়কে এম আর পি না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন নাজিরপুর থানা পুলিশের একটি টিম এবং জেলা বাজার কর্মকর্তা জনাব আব্দুল মান্নান হাওলাদার। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category