• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আজ রাতে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name / ৩৪২ Time View
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

হঠাৎ করে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের অনুরোধ এলো বাংলাদেশে। তারা এই বছরই বাছাইয়ের একটি ম্যাচ খেলতে চায়। সেই অনুরোধ ফেলতে পারেনি বাফুফে। আজ শুক্রবার ‘ই’ গ্রুপে কাতারের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু এই ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি ও টি স্পোর্টস। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে অনেকটাই রক্ষণাত্মক কৌশলে খেলতে নামবে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে একটি পয়েন্ট পাওয়া বাংলাদেশের কোচ জেমি ডের কাছে হবে মহা আনন্দের উপলক্ষ।

লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে জেমি ডে একভাবে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কাতারকে, ‘বাস্তবতা হচ্ছে কাতার হলো এশিয়ার সেরা দল। তাদের জেতা উচিত। যদি তারা না জিতে, সেটা হতাশাজনক। অর্থাৎ আমাদের জন্য নিশ্চিত করতে হবে ভালো খেলে যেন ওদের জন্য ম্যাচটা দুরূহ করে তুলতে পারি। যেন ওরা ফলটা না পায়। যে কেউ একটা সুযোগ পেলে তা কাজে লাগাতে পারে। এটা কঠিন ম্যাচ, কাতার জয় চাইবে। আর আমরা আমাদের সেরাটা দেবো।’

আর সেই লড়াইয়ের জন্য ঢাকায় অনুষ্ঠিত সবশেষ ম্যাচ থেকেই প্রেরণা খুঁজে নিচ্ছেন বাংলাদেশের ইংলিশ কোচ, ‘কাতারের বিপক্ষে আমরা শেষ ম্যাচটা ভালো খেলেছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা নিজেদের মাঠে ভালো খেলেও হেরেছি। কাতারেও আমাদের অনেক ভালো খেলতে হবে। যার জন্য পাঁচ সপ্তাহ ধরে পরিশ্রম করে যাচ্ছি। আমরা লড়াইয়ের জন্য তৈরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca