• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

কারের তেলের টাঙ্কিতে ফেনসিডিল বরিশাল চেকপোস্টে চাঁপাইনবাবগঞ্জের ২ জনসহ ৪ জন গ্রেপ্তার

Reporter Name / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

সময় বরিশাল চেকপোস্টে চাঁপাইনবাবগঞ্জের ২ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাবুপুর বিশ্বাসপাড়ার জিন্নুর বিশ্বাস ও মৃত খুদুন বেগমের ছেলে বেনজির বিশ্বাস (৪০), একই ইউনিয়নের শিবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের
সাদিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের ছেলে মো. শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী থানার ১৬ নং ওয়ার্ড, বিসিসি ব্রাউন্ড কম্পাউন্ডের মৃত মোকছেদ আলী সিকদার ও জাহানারা বেগমের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীড়া থানাধীন শলিয়া বাগপুর, মিয়া বাড়ীর মৃত হাচান আলী ও মৃত বকুনী বেগমের ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রাত পৌণে ১২ টার দিকে এয়ারপোর্ট থানাধীন বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ডে চেকপোস্ট অভিযান পরিচালনা করে কারের তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকিয়ে বহন করার দায়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পলিথিনে মোড়ানো ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও জানাগেছে, আসামীরা ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রংয়ের প্রাইভেট কার যোগে রামপট্টি বাসষ্ট্যান্ড পুলিশ চেকপোষ্ট পৌঁছালে, পুলিশের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে। এতে সন্দেহ হয় পুলিশের। পরে কৌশলী জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে রাখা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায় একাধিক মাদক মামলার ধৃত আসামী তারা। তারা সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ ফেনসিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে খুচরা ও পাইকারী বিক্রয় কাজে জড়িত সংঘবদ্ধ চক্র। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category