• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সাপাহারে ২৩ বোতল ফেনসিডিল সহ আটক-২

Reporter Name / ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ২৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার সোনাডাঙা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে একরামুল (৫০) ও কৈকুড়ী গ্রামের আব্দুস সোবহানের ছেলে বাবুল আকতার (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মুকুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কৈকুড়ী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীদ্বয় একরামুলের শ্বশুর বাড়ীতে অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে ২৩ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে পুলিশ।

বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category