• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ১০/০৯/২০২১ খ্রিঃ তারিখে বেলা ১২.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া শিখার গ্রামস্থ র‌্যাব-১২ এর মেইন গেটের উত্তর পার্শ্বে জনৈক রজব আলীর মোটর সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে .৮৩(তিরাশি) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৩০০/-( তিনশত টাকা ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ মলি খাতুন (৩৩), পিতা- মৃত কোরবান খান, সাং- শান্তি মোড়, থানা-চাপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category