• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বারঘরিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আবারও প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে ৮ হাজার ৫৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লক্ষিপুরের মৃত আমির হোসেন ও মাজেদা বেগমের ছেলে রুবেল আলী (৩৩), রবিউল ইসলাম ও বেদেনা বেগমের ছেলে সুমন (৩২), মৃত রশিদুল ইসলামের ছেলে আমিন আলী (৩৮) ও একই এলাকার মৃত রশিদুল ইসলাম ও হানেফা বেগমের ছেলে শাহাদৎ হোসেন (২৫)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৩ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত দেড়টার দিকে বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামাদার পাড়ার আব্দুস সামাদের নির্মাণাধীন ঘরে অভিযানটি চালানো হয়।

এ সময় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। অভিযানে উদ্ধার হয় ১ সেট তাস, ৬ টি মোবাইল, ২টি প্লাষ্টিকের চট।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর শিবগঞ্জ থেকে ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category