• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের নামে ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার:ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

Reporter Name / ২৩৫ Time View
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

রফিক মন্ডল, কোটচাঁদপুর।।

ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দু’যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদলতে সোপর্দ্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহিদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল। খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়। তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি ও ৪/৫ টি করে ই-মেইল আইডি চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category