• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় হেরোইন ও ইয়াবা উদ্ধার

Reporter Name / ৩২২ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ লক্ষ ৩১ হাজার টাকার ১’শ গ্রাম হেরোইন ও ৭’শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করে।

গতকাল রোববার রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাপাপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল গতকাল রোববার রাত ১০ টার দিকে সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১’শ গ্রাম হেরোইন ও ৭’শ ৭০ পিস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৯৩১ হাজার টাকা।

তিনি আরো জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category