• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

রাজশাহী সিটিতে ভূয়া সেনা অফিসার আটক

Reporter Name / ৩২৭ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

জিয়াউল কবীর, (রাজশাহী ব্যুরো):

নগরীতে ভূয়া লেফ: কর্নেল আটক হয়েছে৷ ভূয়া পরিচয় প্রদানকারী এ প্রতারকের নাম রবিউল ইসলাম রবি(৩০) ৷ সে নগরীর দামকুড়া থানাধীন কলার টিকর এলাকার আসাদ আলীর পুত্র ৷ তার বিরুদ্ধে মোবাইল ফোনে গোপনে ধারনকৃত নারীর আপত্তিকর ছবি ভাইরাল ও সেনা অফিসারের পদবী ব্যবহারের অভিযোগ দামকুড়া থানায় দায়ের হলে আরএমপি কমিশনার আবুল কালাম সিদ্দিকী অভিযোগটি সাইবার ক্রাইম ইউনিটের কমিশনার উৎপল কুমারকে তদন্তভার অর্পন করেন৷ রবিউল সেনা অফিসারের ভূয়া পরিচয়ে পাবনার সূজানগরের ফরিদা আক্তারকে প্রলভিত করে তার স্বামীর নিকট তালাক নিয়ে বিয়ে করেছে ও পদবী লোভী স্ত্রী ফরিদার সাথে এ নিয়ে বিরোধ হলে প্রতারক রবিউল ফরিদার গোপন ভিডিও ভাইরালের হুমকি প্রদান ও ভূয়া পদবী ব্যবহারের অভিযোগের সত্যতার প্রমান পান তদন্তকারী কর্মকর্তা উৎপল কুমার৷ আজ সোমবার নগরীর কোর্ট ষ্টেশন এলাকা থেকে রবিকে আটক ও তার স্বীকারোক্তি পর তার বিরুদ্ধে নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে আরএমপি কমিশনার জানিয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category