• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

Reporter Name / ২৬১ Time View
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার :

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজ (২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার) ঢাকাসহ সারাদেশে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউনহল বাজার, সাদেক খান কৃষি মার্কেট এবং আদাবর এলাকায় অধিদপ্তরের ৩টি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযান /তদারকিকালে বাজারে চিনি, ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যের বেশী মূল্যে চিনি বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘন, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩৬,০০০/- জরিমানা করা হয়।

ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ২১টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৬টি প্রতিষ্ঠানকে ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বাজারে নিত্যপণ্যের মূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহবান জানান। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অধিদপ্তরের নিয়মিত এ অভিযান /তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category