• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নাচোলে অভিনব কৌশলে মাদক পাচারকালে ডিএনসির হাতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

Reporter Name / ৪৪২ Time View
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় রবিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের একটি অপারেশন দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম নাচোল উপজেলায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে চেক করার সময় ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়। অত্যন্ত সুকৌশলে গাড়ীর ভিতর ফেনসিডিলগুলো সেট করে পাচার করছিল মাদক ব্যবসায়ীরা।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছী এলাকার নুর ইসলামের ছেলে কলম ৩২ ও একই এলাকার রবিউল ইসলামের ছেলে রুবেল আলী ২৯।

এ দিকে শীর্ষ মাদক ব্যবসায়ীদ্বয়কে কে ৮০ বোতল ফেনসিডিল সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করতে সক্ষম হয়।

কুখ্যাত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী, হাবিবা খাতুন, সরোয়ার, জাহিদ,বাশার, আখতারুজ্জামান ড্রাইভার জাহিদুরসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category