• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মান্দায় র‌্যাবের অভিযানে এক শীর্ষ সন্ত্রসী ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩১৩ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ “র‌্যাব-৫-কে তথ্য দিয়ে সহায়তা করুন,অবৈধ অস্ত্র মুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় এজাবুল রহমান (২৬) নামে এক শীর্ষ সন্ত্রসী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২ অক্টোবর ) দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের কালিতলা মাঠের উত্তর দিকে “ কালিসফা জাগরণী ক্লাব” এর ঘরের ভিতর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাবুল রহমান চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার গাজীপুর (সোনামসজিদ) গ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে।

রাজশাহী র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল শনিবার (২ অক্টোবর ) দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের কালিতলা মাঠের উত্তর দিকে “ কালিসফা জাগরণী ক্লাব” এর ঘরের ভিতর অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী এজাবুল রহমানকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি এবং ১ট শপিং ব্যাগ জব্দ করা হয়।

এজাবুল রহমানের বিরুদ্ধে যাবতীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category