• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাপাহারে পুলিশের নকল পোশাক পরে মোটরসাইকেল ছিনতাই : ছিনতাইকারী আটক

Reporter Name / ২৮৮ Time View
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুলিশের নকল পোশাক সহ আক্তার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটক ছিনতাইকারী উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে বলে জানা গেছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে থানা পুলিশ জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের নিজ বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বাড়ি তল্লাশী করে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ১সেট নকল পোশাক , ৫টি মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও ১টি বড় মাপের লোহাকাটা প্লাস উদ্ধার করে পুলিশ। এসময় ছিনতাইকারী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য যে, গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে পুলিশের পোশাক পরে কিছু ছিনতাইকারী তাকে দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্ত’র বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তারা। এই জের ধরে পুলিশ ছিনতাইকারী আক্তারকে পুলিশের নকল পোষাক সহ আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category