• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা

Reporter Name / ৪৪০ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর সাইঠাপাড়া গ্রামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার ভোররাতে তিনি মারা যান। মৃত গৃহবধুর নাম জান্নাতুন নেসা (২৩)। তিনি ওই গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেনের স্ত্রী। পুলিশ ও পরিবারের লোকজন জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৃহবধু জান্নাতুন নেসা পরিবারের অগোচরে নিজ শয়নকক্ষে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে । পরে পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁর শারিরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে রামেক হাসপাতালে নেয়ার পথে ওই গৃহবধু রাস্তায় মারা যান। বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী সদস্য জাহানারা বেগম জানান, রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোররাতে ওই গৃহবধু মারা যান। আত্মহননকারী জান্নাতুন নেসার সাড়ে তিনবছরে একটি শিশু সন্তান রয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, বাড়িতে থাকা কীটনাশক পান করে জান্নাতুন নেসা আত্মহত্যা করে। প্রাথমিক সুরতহাল রির্পোট করা হয়েছে। পারিবারিক সমস্যার কারণে ওই গৃহবধু আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category