• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঝালকাঠিতে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Reporter Name / ৪৬৪ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে পারভিন আক্তার (২৫) নামেএক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩অক্টোবর) সকালে সদর উপজেলার বেরমহল গ্রামের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর সদরের কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভিন আক্তারের। তাদের ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল ওই গৃহবধূর। এ অবস্থায় একমাস আগে পারভিন আক্তার সন্তানকে নিয়ে ঢাকায় চলে যায়। কিছুদিন আগে তিনি জানতে পারেন স্বামী তাকে খোলা তালাক দিয়েছেন। এর সত্যতা যাচাই করতে গতকাল ১২অক্টোবর মঙ্গলবার সকালে তিনি স্বামীর বাড়ির পাশের একটি ঘরে ওঠেন। রাত ১১টার দিকে তাঁর ফোনে কল আসলে সে দরজা খুলে বাইরে বের হয়। এর পর থেকেই নিখোঁজ থাকে পারভীন। সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে রাতে পারভিনকে ডেকে নিয়ে তাঁর স্বামী হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তানজিল হাওলাদার পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category