• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

র‌্যাব-৫ কর্তৃক ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী আটক

Reporter Name / ৬৬৯ Time View
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৮ অক্টোবর ২০২১ ইং তারিখ ১৮:৪০ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৬নং কানসাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশ্বনাথপুর কলকলিয়া ব্রীজের উপর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে (ক) বিদেশী পিস্তল-০২টি, (খ) ম্যাগাজিন- ০৪ টি, (গ) গুলি- ০৬ রাউন্ড (ঘ) মোবাইল সেট-০১টি, (ঙ) সীমকার্ড-০১টি এবং (চ) গ্যাস লাইটার-০১টি সহ আসামী ১। মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা মোঃ মনিরুল, মাতা-মোছাঃ চিরুল বেগম, সাং-চৌডালা মাদ্রাসা মোড়, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category