• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

র‌্যাব-৫ কর্তৃক ৫৮৫ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশন উদ্ধারসহ১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার

Reporter Name / ৬১৯ Time View
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৩ নভেম্বর ২০২১ ইং তারিখ ০৭২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজের উপর কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশন ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিস, (খ) মোবাইল সেট-০১টি, (গ) সীমকার্ড-০১টি এবং (ঘ) মেমোরীকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ জামাল উদ্দিন @ভদু (৪০), পিতা-মৃত গাজলু রহমান, মাতা-মৃত মালেকা, সাং-আজমতপুর হুদমা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় বুপ্রেনোরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপদগামী করছে।

উপরোক্ত ঘটনায় চাঁপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category