• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

ডিএনসি’র বিশেষ অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ২

Reporter Name / ২৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, বুধবার গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানটি পরিচালনা করে।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের আবছার হোসেনের ছেলে সুজন আলী ও আজমতপুর হুদমাপাড়া এলাকার সেন্টুর ছেলে জেম।

মোটরসাইকেলের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- রায়হান আহমেদ খানের নেতৃত্বে , সোহেল রানা, আরিফ, জাহিদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category