• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

চাটমোহর থানা ,পাবনার অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন, চাটমোহর থানা, পাবনার নেতৃত্বে এসআই মঈনুল হোসেন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অদ্য ৩০/১১/২০২১ ইং তারিখ সময় ১২.৪৫ ঘটিকায় চাটমোহর থানাধীন হরিপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের পিসিডি অফিসের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ রমজান আলী (৩২), পিতাঃ মোঃ আফাজ উদ্দিন, সাং মিয়া পাড়া, পোঃ বেরুয়ান, থানা- আটঘরিয়া , জেলা- পাবনা বর্তমান সাং কুমার গাড়া, থানা- চাটমোহর, জেলা- পাবনা ও মোঃ চাঁদ আলী(৩০), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং কুমার গাড়া, থানা- চাটমোহর, জেলা- পাবনাদ্বয়কে একটি ফ্রিডম রানার মোটরসাইকেল দিয়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় পেয়ে তল্লাশি করে ১নং আসামী মোঃ রমজান আলীর প্যান্টের বাম পকেট থেকে ৩৫০ ( তিনশত পঞ্চাশ) পিচ এবং ২ নং আসামী মোঃ চাঁদ আলী এর প্যান্টের ডান পকেট থেকে ৫০( পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও আসামীদ্বয়ের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ কালে জানা যায় যে, উক্ত দুই জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ঢাকা ও কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category