• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের

করোনা আক্রান্ত জামাল ভূঁইয়া

Reporter Name / ৩৪৪ Time View
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) জামাল ভূঁইয়া নিজে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। ফলে ভারতের আই লিগে তার খেলা অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ দল। ম্যাচটিতে জেমি ডের দল ৫-০ গোলে বিধ্বস্ত হয়। ম্যাচের পর থেকে জ্বরে ভুগছিলেন দেশ সেরা এই মিডফিল্ডার।

ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। এ কারণে কাতার থেকে ফিরে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার কথা ছিল তার।

বাংলাদেশের অন্য খেলোয়াড় ও স্টাফরা কাতার থেকে দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু কাতারেই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category