• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি

Reporter Name / ৩০০ Time View
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

আজ শনিবার লিগপর্বের শেষদিন জানা গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ পর্বের চতুর্থ দলের নাম। বেক্সিমকো ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট পেয়েছে ফরচুন বরিশাল। নিজেদের শেষ ম্যাচটি হেরে যাওয়ায় তিন নম্বরে থেকে লিগপর্ব শেষ করল ঢাকা।

একদিন বিরতি দিয়ে আগামী ১৪ ডিসেম্বর (সোমবার) শুরু হবে সেরা চার দলকে নিয়ে প্লে-অফ রাউন্ড। যেখানে শিরোপার জন্য লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল। পাঁচ দলের টুর্নামেন্ট থেকে একমাত্র দল হিসেবে বাদ পড়ল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তারা ৮ ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টিতে। রাজশাহীর চেয়ে এক জয় বেশি নিয়ে সেরা চারের টিকিট পেয়েছে বরিশাল।

সোমবার হবে প্লে-অফ রাউন্ডের দুইটি ম্যাচ। বেলা সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লিগপর্বের শেষ ম্যাচটি খেলা ঢাকা ও বরিশালই। সে ম্যাচের পরাজিত দল বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে। তবে জেতা দল পাবে না ফাইনালের টিকিট, অপেক্ষা করতে হবে ১৫ ডিসেম্বর হতে যাওয়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য।

এলিমিনেটর ম্যাচটির দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দুই দল খুলনা ও চট্টগ্রাম। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল অবশ্য বাদ পড়বে না। সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শিরোপার লড়াইয়ে নামার।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ১৫ ডিসেম্বর (মঙ্গলবার)। যেখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল। এই ম্যাচে জেতা দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের সঙ্গে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৮ ডিসেম্বর (শুক্রবার)।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি

এলিমিনেটর : বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল (১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)

প্রথম কোয়ালিফায়ার : গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা (১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার : এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)

ফাইনাল : প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca