• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

উচ্চ পর্যায়ের তদন্ত দাবি ‘রিমান্ডে ভয় দেখিয়ে জবানবন্দী নেয়া হয় সেই ফয়সালের’

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার শামসুল ইসলাম ফয়সালকে রিমান্ডে ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে দাবি করেছেন তার মা মোছা. শামসুন নাহার। এ ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের সামনে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি। গতকাল শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে শামসুন নাহার বলেন, ২০১২ সাল থেকে প্রিমিয়ার ব্যাংক সততার সঙ্গে চাকরি করছিলেন আমার ছেলে। ব্যাংকে বারবার অডিট হয়। একবারো টাকা লোপাট বা অনিয়মের ঘটনায় তার সম্পৃক্ততা পাননি অফিসাররা। অথচ সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগে ২০২০ সালের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ব্যাংকটির ম্যানেজার সেলিম রেজা আমার ছেলেকে ফুঁসলিয়ে ১৬৪ ধারায় ম্যজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিতে বলেন। দুদিনের মধ্যে জামিনে বের করে আনার প্রলোভন দেখান ম্যানেজার সেলিম।
ফয়সালের মা জানান, তার ছেলেকে গ্রেপ্তারের পর নেয়া হয় রিমান্ডে। তার আগেও রিমান্ডের ভয় দেখানো ছাড়াও ইনকাউন্টারে প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হয়। ফলে ভয়ে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দী দেন সে। ওইদিন ফয়সালকে পুলিশভ্যানে না নিয়ে মোটরসাইকেলে করে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। পরে ব্রেইন স্ট্রোক করেন তিনি। এ ঘটনায় ছেলের মুক্তি ও নেপথ্যের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শামসুন নাহার। সংবাদ সম্মেলনে ফয়সালের পিতা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category